ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

আমাদের সব চেয়ে বড় শত্রু যুক্তরাষ্ট্র: কিম জং

ads

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্রই তাদের সবচেয়ে বড় শত্রু। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ করা হয়। খবর আল জাজিরার।


যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহ আগে এমন মন্তব্য করলেন উত্তর কোরিয়ান নেতা। তবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ থেকে এই বক্তব্যের পাল্টা কোনো মন্তব্য দেয়া হয়নি।



কাতারভিত্তিক গণমাধ্যমটির খবরে বলা হয়, শুক্রবার উত্তর কোরিয়ার কংগ্রেস সভায় যুক্তরাষ্ট্র দেশটির সবচেয়ে বড় শত্রু এবং উদ্ভাবনী উন্নয়নের পেছনে প্রধান বাধা উল্লেখ করেন কিম। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার ওপর ফোকাস করে আমাদের বৈদেশিক কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত।’


কিম আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের ক্ষমতায় কে সেটা বিবেচ্য না। উত্তর কোরিয়ার প্রতি তাদের মনোভাব এবং মৌলিক নীতি কখনও পরিবর্তন হয় না।’ এসময় তিনি সামাজ্রবাদবিরোধী স্বাধীন শক্তির সঙ্গে সম্পর্ক বাড়ানোর আহ্বান জানান। ওই সভা থেকে পারমানবিক সক্ষমতা বৃদ্ধির ওপরও জোর দেন উত্তর কোরিয়ার এই নেতা।

ads
ads
ads

Our Facebook Page